দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলো আম আদমি অতিশি

অনলাইন ডেস্ক

দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দুইদিনের মধ্যেই এ ঘোষণা দেওয়া হলো।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশির নাম প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গেই সবাই তা সমর্থন করেন।

অতিশি এতদিন দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন। পাশাপাশি গণপূর্ত ও রাজস্ব দপ্তর ছিল তার হাতে।
কেজরিওয়াল আজ বিকেলে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেবেন। গত রবিবার তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, দুই দিন পর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কেজরিওয়াল। অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হয়ে প্রায় ছয় মাস তিহার জেলে ছিলেন তিনি।

গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্তি ঘটেছে আপপ্রধানের। তারপরই গত রবিবার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার কথা জানান কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights