দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন

অনলাইন ডেস্ক

দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার (২৭ এপ্রিল) রাত ৩টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে রাত ২টা ৫ মিনিটের দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রকিবুল হাসান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights