দুই ঘণ্টা পর জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দুইজনকে উদ্ধার
অনলাইন ডেস্ক
দুই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর পল্টন এলাকার জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দুইজনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। ভবনটি থেকে আমরা দুইজনকে জীবিত উদ্ধার করেছি।
তিনি বলেন, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
এর আগে, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
