দুই দিনের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

আদালত প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ঢাকার গুলশান থানার হত্যা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।

এদিন সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনগণ তাকে আটকে দেয়। তিনি কয়েক লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়ার চেষ্টা করেন। যারা তাকে দেশত্যাগে সহযোগিতা করা কথা দুর্ভাগ্যজনক ব্যাপার হল তারা সেই টাকা নিয়ে পালিয়ে যায়। তাকে হাফপ্যান্ট পরা ও কলাপাতার ওপর শুয়ে থাকা অবস্থায় জঙ্গলে পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগ তদন্তে তার জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছেন। তার সর্বোচ্চ রিমান্ড প্রত্যাশা করছি।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই গুলশান থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন আবু যর শেখ। এসময় আসামিদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গুলশানের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা মোছা. ছবি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights