দুই নারীকে নিয়ে বিপজ্জনক বাইক স্টান, গ্রেফতার হলেন সেই যুবক

অনলাইন ডেস্ক

দুই নারীকে নিয়ে বিপজ্জনক বাইক স্টান করা ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে ভারতের মুম্বাই পুলিশ। ওই বাইক স্টানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এই ব্যবস্থা নেয়া হয়।

ওই যুবকের বিরুদ্ধে আনতোপ হিল ও ওয়াদালা পুলিশ স্টেশনে দু’টি মামলাও হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি দুই নারীকে নিয়ে করা বিপজ্জনক বাইক স্টানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছিল বান্দ্রা কুরলা কমপ্লেক্স এলাকায়। ভিডিওটি ছড়িয়ে পড়ারর পর তার বিরুদ্ধে একটি মামলা নিবন্ধন করা হয়। এরপর পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
আত্মঘাতী স্টান করে নিজের ও অন্যের জীবন বিপন্নের মুখে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। পুলিশ এখনও তার এবং তার সাথীদের পরিচয় প্রকাশ করেনি।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights