দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক

পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা দুটি প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নুর আলম ও সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নুর আলম জনস্বার্থে সরকারি চাকরি থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু, মোহাম্মদ নুর আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুনকেও একই আইনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন আব্দুল্লাহ আল মামুন রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights