দুই ফরম্যাটে ধবলধোলাই হয়ে ফিরল বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বড় স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কেননা এর আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বড় আত্মবিশ্বাস ছিল টাইগারদের মাঝে। তবে ভারতে গিয়ে পুরো টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ দল।

সেই ব্যর্থ মিশন শেষে আজ রবিবার (১৩ এপ্রিল) রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে টাইগাররা। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন। মূলত হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

সবশেষ ভারত সিরিজে অবশ্য ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ের দুর্বলতা বেশি লক্ষ্য করা গেছে। কেননা টেস্টে টপ অর্ডার থেকে আসেনি কোনো বড় রান। এমনকি সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। বোলাররাও নিজেদের প্রমাণ করতে পারেননি যথাযথভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights