দুই ম্যাচে ৩৬ লাখ রুপি জরিমানা গুনলেন শ্রেয়াস

অনলাইন ডেস্ক

আইপিএলের শুরু থেকে ব্যাট হাতে ভালো সময়ই পার করছেন শ্রেয়াস আইয়ার। তবে অধিনায়কত্বে যেন কিছুটা গড়বড় হয়ে যাচ্ছে তার। এমন না যে ম্যাচ জিততে পারছেন না। পরপর দুই ম্যাচই জিতেছে পাঞ্জাব কিংস। কিন্তু জরিমানার হাত থেকে রেহাই পাচ্ছেন না অধিনায়ক।

প্রথম ম্যাচে জয়ের পর মন্থর ওভার-রেটের কারণে ১২ লাখ রুজি জরিমানা হয়েছিল তার। দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় তাদের জয় আরও দাপুটে। কিন্তু এবারও জরিমানা গুনতে হচ্ছে তাকে এবং আগের চেয়ে তা দ্বিগুণ।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের ম্যাচে শুক্রবার ২৪ লাখ রুপি জরিমানা করা হয় শ্রেয়াসকে। ইম্প্যাক্ট প্লেয়ারসহ দলের অন্যদের জরিমানা ৬ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশের মধ্যে যেটি পরিমাণে কম।

এক মৌসুমে দ্বিতীয়বার মন্থর ওভার-রেটের কারণে শ্রেয়াসের জরিমানা এবার দ্বিগুণ হয়েছে। মৌসুম মাত্র শুরু হয়েছে। প্রথম দুই ম্যাচেই জরিমানার পর সামনে আরও বড় জরিমানার চোখরাঙানি তাদের থাকবে, যদি ওভার-রেটে উন্নতি না হয়। ম্যাচে অবশ্য রান তাড়ায় শ্রেয়াস ও তার সতীর্থদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ঘরের মাঠে চেন্নাই ২০ ওভারে তোলে ২০৯ রান। আয়ুশ মাত্রে করেন ৪৩ বলে ৭৩, শিভাম দুবে ২৭ বলে অপরাজিত থাকেন ৪৫ রানে, সারফারাজ খান করে ১২ বলে ৩২।

রান তাড়ায় ওপেনিয়ে ১১ বলে ৩৯ রান করে ম্যাচ-সেরা হয় প্রিয়ানশ আরিয়া। তার উদ্বোধনী সঙ্গী প্রাভসিমরান সিং করেন ৩৪ বলে ৪৩। তিনে নেমে আগের ম্যাচের নায়ক কুপার কনোলি এবার করেন ২২ বলে ৩৬। শ্রেয়াসের ব্যাট থেকে আসে ২৯ বলে ৫০। ৮ বল বাকি রেখে ৫ উইকেটে জিতে যায় পাঞ্জাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights