দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে, সৃষ্টি হতে বন্যা পরিস্থিতি

কুড়িগ্রাম প্রতিনিধি

উজানের ভারি বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়তে থাকায় জেলার নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। তবে সেগুলো এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি এরই মধ্যে বিপৎদসীমা অতিক্রম করেছে। পানি বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights