দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলেন ছাত্রলীগ নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন ফাহিম ভূঁইয়া (১৫) নামের এক নেতা। তিনি সদর উপজেলা চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগের পদত্যাগের ঘোষণা দেন ফাহিম।

ফাহিম ভূঁইয়া সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন ভুঁইয়ার ছেলে। সে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে।

এ বিষয়ে ফাহিমের বাবা নয়ন ভূঁইয়া বলেন, আমার ছেলে ফাহিম ভূঁইয়া এ বছর এসএসসি পাস করেছে। তার বয়স ১৫ বছর ৩ মাস।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের গনগ্রেফতার শুরু হওয়ার পর ইউনিয়নের এক ছাত্রলীগ নেতা আমাকে জানায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে আমার ছেলের নাম আছে। তখন আমাদের দৃষ্টিগোচর হয়। ইউনিয়ন ছাত্রলীগের ওই কমিটি সর্বশেষ ২০২১ সালে গঠিত হয়। তখন আমার ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। তখন তার ছিল বয়স ১১ বছর ৮ মাস, সে কি করে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকতে পারে? কে বা কারা তার নাম ওই কমিটিতে নাম লিখে রেখেছে আমরা জানিনা।

দুইদিন আগে জানতে পেরে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় দুধ দিয়ে গোসল করে আমার ছেলে ওই পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়। এখন থেকে ছাত্রলীগের সাথে আমার ছেলের কোন সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights