দুনিয়াতে সবচেয়ে সাহসী মানুষ হচ্ছে “কন্যা সন্তানের বাবা”
আমার মতে এই দুনিয়াতে সবচেয়ে বড় দাতা সবচেয়ে সাহসী মানুষ হচ্ছে কন্যা সন্তানের বাবা, সারা জীবন বাবা মেয়েকে সবচেয়ে ভালো
টা খেতে দেয়,সবচেয়ে ভালো জামাটা কেনে দেয় তার সামর্থ্য থাক বা না থাক।
লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে পড়াশোনা করায় কোন আশা ছাড়াই সাংঘর্ষিক হবে কে জানে, বিয়ে দিলেই মেয়ে পর ছেলেদের মতো সে কিছু দিতে পারবে না
তবুও বাবা মেয়েকে বেস্ট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট মেডিক্যাল কোথাও ৩০% এর কম নেই, অথচ লাখ লাখ টাকা খরচের আউটপুট অলমোস্ট
শূন্য।
আমাদের দেশে কোন মেয়েই বেতন বাবার হাতে তুলে দেয় না, দিতে পারে না, দিলেও বাবারা নেয় না, সমাজটাই এরকম তবুও মেয়ে থেকে নেয় না
সারাজীবন এতো কষ্ট করে পালা মেয়ে বাবার অসুস্থতার জন্য মেয়ে আসতে পারে না।
অন্যের পারমিশন এর জন্য অপেক্ষায় থাকতে হয়।
আমি বেশিরভাগ মেয়েকে দেখি তাদের স্বপ্ন অন্যের বাড়িতে যায়
ঈদের দিন পূজার দিন উৎসবের দিনে এই মেয়েদের স্ট্যাটাস দেখতে খুব খারাপ লাগে।
তবুও কন্যাদান তো করতে হয়, বুকের পাথর চেপে যে মেয়েকে কোনদিন একটা বকাও দেয়নি।
অন্যের বাড়িতে তার সাথে কেমন ব্যবহার করবে সেই শঙ্কা বুকে রেখে মেয়েটাকে বিদায় করা অসীম সাহসী বাবা আমি সত্যি জানিনা
এই সাহস বাবাদের কোথায় থেকে আসে আকাশ সমান উদারতা না থাকলে কি ত্যাগ সম্ভব।
যাদের কন্যা সন্তান আছে তারাই আমার এই লেখাটুকু উপলব্ধি করতে পারবেন “ধন্যবাদ”
