দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল আধা কেজি স্বর্ণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রেজাউল করিম নামের এক যাত্রীর ব্যাগ প্রায় আধা কেজি ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। রবিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে স্বর্ণ উদ্ধার করেন।

জানা গেছেম, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা রেজাউল করিমের ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে আনা স্বর্ণগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা। এ ঘটনায় রেজাউলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। রেজাউল করিমের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তার বাবার নাম আবুল হোসেন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ। তিনি বলেন, অভিযুক্ত যাত্রী সোনার পিণ্ড ও রিং সদৃশ সোনা ফ্রাইপেনের হাতলের ভেতরে এবং বডি স্প্রের মুখে বিশেষভাবে লুকিয়ে এনেছেন। তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights