দুমকিতে মাটি চোর চক্রের দুই সদস্য আটক
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি বাহেরচর মৌজায় চুরি করে মাটি কেটে নেওয়ার সময় একটি পন্টুন ও স্ক্যাভেটর মেশিনসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গত রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার পাতাবুনিয়া নদীতে বাহেরচর ও সাদীশ মৌজায় চরের মাটি কেটে নেয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাসুম গাজী (২৪) ও জিয়াউল হাং (২৫)। এসময় মাটি কাটায় ব্যবহৃত স্ক্যাভেটরসহ একটি পন্টুন জব্দ করা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন মুঠোফোনে মামলা দায়ের প্রক্রিয়াধীন নিশ্চিত করে জানান, আটক আসামিদের দুমকিথানা থেকে বাকেরগঞ্জে নেওয়ার পর দায়েরকৃত মামলায় কোর্টে সোপর্দ করা হবে।
