দুয়ার্তের গোলে সমতায় কেপ ভার্দে

অনলাইন ডেস্ক
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আর্জেন্টিনার বিপক্ষে সমানতালে লড়াই করছে কেপ ভার্দে। সেই ধারাবাহিকতায় দেরোয় দুয়ার্তের গোলে সমতায় ফিরেছে দলটি।

ম্যাচের ৫৯ মিনিটে রায়ান মেন্দেসের কাছ থেকে =বল পান দুয়ার্তে। তাকে ঠেকাতে দ্রুত এগিয়ে আসেন লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু দুয়ার্তে দুর্দান্ত এক শটে বল পাঠিয়ে দেন মার্তিনেসের দুই পায়ের ফাঁক দিয়ে। এরপর এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে বল জালে জড়ান দুয়ার্তে।

এর আগে, প্রথমার্ধে ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে লব করে জালে জড়ান মেসি। এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার দাপট থাকলেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। নিরেট রক্ষণভাগে বারবার হতাশ করেছে কেপ ভার্দে।

এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন মেসি। এই ম্যাচটি বিশ্বকাপে তার ৩০তম ম্যাচ, যা এই প্রতিযোগিতার ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ।

শুধু তাই নয়, এটি বিশ্বকাপে তার ২৭তম একাদশে শুরু করা ম্যাচও, এটিও আরেকটি নতুন রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights