দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের

কুমিল্লা প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন পুজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) পূজার শেষ দিন তিনি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আইন শৃঙ্খলাসহ দুর্গোৎসবের নানান বিষয়ে খোঁজখবর নেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন।

প্রসঙ্গত, মো. আবুল কালাম আজাদ ও তার সহধর্মিনী সাদিয়া সাবা পূজার শুরু থেকেই উপজেলার ১৫ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সকল পূজামণ্ডপে ধারাবাহিকভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights