‘দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না’

অনলাইন প্রতিবেদক

সরকারের দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি এ হুঁশিয়ারি দেন আক্তার হোসেন।

আক্তার হোসেন বলেন, ‘দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না। টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুদকের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights