দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ অবনতি হয়েছে। ২০২৪ সালে দেশের অবস্থান ছিল ১৪তম, যা ২০২৫ সালে এসে দাঁড়িয়েছে ১৩তম।

টিআইবির তথ্যমতে, সূচকটি ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সিপিআইয়ে দুর্নীতির ধারণার মাত্রা ০ থেকে ১০০ স্কেলে নির্ধারণ করা হয়, যেখানে ০ মানে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ মানে সর্বনিম্ন।

২০২৫ সালে বাংলাদেশ পেয়েছে ২৪ স্কোর, যা ২০২৪ সালের ২৩ থেকে এক পয়েন্ট বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights