দুর্নীতিতে ধ্বংস বহু প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ড. নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ সময়ের দুঃশাসন, দলীয়করণ ও দুর্নীতির কারণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। বাস্তবে পরিস্থিতি যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও বেশি অবনতি ঘটেছে। গতকাল দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর বিজয়ী দলগুলোর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনিয়ম এবং অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর কারণে রাষ্ট্রীয় কাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে। এসব কারণে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং অনেক ক্ষেত্রে সেগুলোর কার্যকারিতা ভেঙে পড়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রতিযোগিতার চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ রইস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights