দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিয়ে সহায়তা করতে রাজি ১০টি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিয়ে সহায়তা করতে রাজি হয়েছে অতিরিক্ত তারল্য রয়েছে এমন ১০টি ব্যাংক। আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া এসব ব্যাংককে তারা ঋণ দেবে। এই ঋণে গ্যারান্টি বা নিশ্চয়তা দেবে বাংলাদেশ ব্যাংক। সবল ব্যাংকগুলো শর্ত হিসেবে ঋণের মেয়াদ শেষ হওয়ার তিন দিনের মধ্যে টাকা ফেরত ও বাজারভিত্তিক সুদ চেয়েছে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তারল্যসহায়তা পেতে পাঁচটি ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে। ব্যাংকগুলো হচ্ছে- বেসরকারি খাতের ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে রাজি হওয়া ১০টি ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন, দি সিটি, শাহ?জালাল ইসলামী, মিউচুয়াল ট্রাস্ট, সোনালী, পূবালী, ঢাকা, ডাচ্-বাংলা ও ব্যাংক এশিয়া।

এদিকে, বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনায় এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সাংবাদিকদের বলেন, দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলোকে তিন দিনের মধ্যেই তা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংক ঋণ দেওয়ার জন্য কোনো টাকা নিতে পারবে না। কোনো ব্যাংককে কত টাকার তারল্য সহায়তা দেওয়া হবে তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া দুই ব্যাংকের সমঝোতার ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights