‘দুর্যোগে পালানোর দল বিএনপি নয়’

শেরপুর প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, বিএনপি যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকা দল। কোনো আপদ-বিপদেই বিএনপি কখনও পালিয়ে যায়নি। বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া দেশ, দল ও ব্যক্তি জীবনের চরম সংকট মুহূর্তে জনগণ, নেতাকর্মী ফেলে এক মিনিটের জন্যও দেশ ছাড়েননি। দেশে থেকে তিনি ষড়যন্ত্র মোকাবিলা করেছেন।

মঙ্গলবার শেরপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক্তার জাহিদের সাথে কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বন্যা আক্রান্ত শেরপুর জেলায় দুর্গতদের পাশে দাঁড়াতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নেতাকর্মী কাজ করে যাচ্ছেন। শুধু ত্রাণ বিতরণ নয়, পুনর্বাসন কার্যক্রমেও বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে থাকবে।
এসময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ইকবাল হাসান খাঁন মাহমুদ টুকু, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওহাব আকন্দ, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রুপনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights