‘দুষ্টু কোকিল’ এখন শীর্ষে

শোবিজ প্রতিবেদক

টেলিভিশনের পাশাপাশি ওটিটি, ইউটিউবেও ঈদে বিশেষ অনুষ্ঠান দেখছে দর্শকরা। এগুলোর মধ্যে তাদের প্রথম পছন্দ ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘দুষ্টু কোকিল’।

বৃহস্পতিবার ‘দুষ্টু কোকিল’ মুক্তি পাওয়ার দুই দিনের মাথায় শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় মিউজিক ভিডিওটি। গতকাল সকাল পর্যন্ত ইউটিউবে গানটি ৬৫ লাখ বার দেখেছে দর্শকরা। বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষস্থানে থাকা এ আইটেম গানটিতে গতকাল সকাল পর্যন্ত মন্তব্য এসেছে প্রায় ১০ হাজারের বেশি।

এর আগে ‘দুষ্টু কোকিল’-এর এক ঝলক প্রকাশ করা হয় নেটমাধ্যমে। তাতে দর্শকের সাড়া দেখে আঁচ করা গিয়েছিল যে গানটি বাজিমাত করবে। ‘দুষ্টু কোকিল’-এর পুরো গানটি মুক্তি পাওয়ার পর রীতিমতো দর্শক উন্মাদনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights