দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্ক

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে ঢাকা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেশের রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) স্কোর রেকর্ড হয়েছে ২২২। অর্থাৎ, রাজধানীর বাতাসের মান আজ ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আইকিউএয়ারের সবশেষ আপডেট অনুযায়ী, বায়ুদূষণে ঢাকার পরই অবস্থান ভিয়েতনামের হো চিন মিন সিটির। শহরটির সবশেষ রেকর্ডকৃত দূষণ স্কোর ২১৬; অর্থাৎ এ শহরটির বাতাসও খুব অস্বাস্থ্যকর আজ। দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে আরও আছে নেপালের কাঠমুন্ডু, ভারতের দিল্লি ও কম্বোডিয়ার নম পেন। শহর তিনটির দূষণ স্কোর যথাক্রমে ১৯৩, ১৯০ ও ১৮৯।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights