দেওয়ানগঞ্জে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত !

জামালপুর প্রতিনিধি : রিপন রাজ

টোটাল নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার ক্ষমতার দরকার ছিল। তাই ২০১৪ সালে ১৫৪ টি আসনে ভোট ছাড়া এমপি করা হয়েছিল। ভোট কেন্দ্রে ভোটার ছিল না , ছিল কুকুর। সে নির্বাচন কুকুর মার্কা নির্বাচন হয়েছিল। ২০১৮ সালে আমি এবং ডামি নির্বাচন করেছেন শেখ করেছেন।

সোমবার (১৭ ফেব্রয়ারি) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শেখ হাসিনার পরিবারের সকলেই দুর্নীতিবাজ। বিশে^র যে কয়টি স্বীকৃত দুর্নীতিগ্রস্ত পরিবার রয়েছে তার মধ্যে অন্যতম শেখ পরিবার।

দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জামালপুর জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু।

সম্মেলনে দেওয়ানগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights