দেওয়ানগঞ্জে লক্ষাধিক টাকার মাছ চুরিও বিষপ্রদানে ক্ষতিসাধন !
জামালপুর প্রতিনিধিঃ রিপন রাজ
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা পাররামরামপুর ইউনিয়নে কলাকান্দা গ্রামে রাতের আঁধারে মোঃ বুলবুল আলম আশরাফুল এর বাড়ির পাশে চল্লিশ শতাংশ পুকুরে বিষ দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পরের দিন শুক্রবার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পুকুরের পানিতে মরা মাছ ভেসে উঠতে দেখে অনেকেই চিল্লাচিল্লি করে পুকুরের মালিক বুলবুল আলম আশরাফুলকে খবর দেয়।জানা যায় ভুক্তভোগী বুলবুল আলম আশরাফুল ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে মিথ্যা মামলার ভয়ে বাড়ি ছাড়া এই সুযোগে কে বা কাহারা রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় । তবে বুলবুল আলম আশরাফুল সাংবাদিকদের বলেন তার প্রতিবেশী দুদু মিয়া, চাঁন মিয়া, ওমর মাঝি ও তার গংদের সাথে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা,জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং বিভিন্ন সময়ে বুলবুল আলম আশরাফুল ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন তবে তিনি ধারণা করছেন পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তিনি আরো বলেন , দুদুমিয়া ও তার গং হুমকি দিয়ে আসছে তারা তাদের শান্তিতে বসবাস করতে দেবে না। সেচ পাম্প এর ক্ষতি করবে। পুকুরের মাছ নষ্ট করবে ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে।
পুকুরে বিষ দেওয়া কে কেন্দ্র করে ২৪ জানুয়ারি শুক্রবার মোঃ বুলবুল আলম আশরাফুল বাদি হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
