দেড়শ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরে ১৫০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, দেড়শ জনের প্রত্যেককে ১ কেজি করে ছোলা, পেঁয়াজ, সয়াবিন তেল ও মুড়ি বিতরণ করা হয়।

শুক্রবার বিকালে দিনাজপুর শহরের হাউজিং মোড়ে নক্ষত্র যুব কল্যাণ সংস্থা এ আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম।

নক্ষত্র যুব কল্যাণ সংস্থার সভাপতি কনিকা রহমান পারুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উদয়মান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সমাজসেবিকা মরিয়ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights