দেড় হাজার কোটি টাকায় বিক্রি পিকাসোর আঁকা ছবি

অনলাইন ডেস্ক

পাবলো পিকাসোর বিখ্যাত ছবি ‘উম্যান উইথ এ ওয়াচ’ বিক্রি হলো বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৫৪০ কোটি টাকায় (১৩৯ মিলিয়ন ডলার)।

১৮৩২ সালে পাবলো পিকাসো এই ছবিটি এঁকেছিলেন। এটাই পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি। বুধবার নিউইয়র্কে সদবিস-এর নিলামে ছবিটি বিক্রি হয়েছে।

এই ছবির পশ্চাদপট হলো নীল। ছবিতে দেখা যাচ্ছে, সিংহাসনের মতো চেয়ারে বসে আছেন এক নারী। বিশেষজ্ঞরা যাকে ফরাসি শিল্পী মেরি ওয়াল্টার বলে চিহ্নিত করেছেন এবং এই ছবিতে স্প্যানিশ শিল্পীর প্রেমিকা ও তাকে নিয়ে মুগ্ধতার আবেশ ফুটে উঠেছে বলে তারা মনে করেন।
এর আগে পিকাসোর ছবি ক্রিস্টিজর নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। ‘লে ফেম দ’আলজের’ থেকে অনুপ্রাণিত হয়ে ১৫টি ছবি আঁকেন। পিকাসো তারই একটি প্রায় এক হাজার নয়শ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

পিকাসোই আধুনিক সময়ে সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের মধ্যে অন্যতম।

সূত্র : রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights