দেশকে স্বনির্ভর করতে তারেক রহমানের সুপরিকল্পনা রয়েছে : যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, দেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তুলতে তারেক রহমান সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের সব সেক্টর ধ্বংস করে দিলেও সেখান থেকে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা কঠিন হলেও অসম্ভব নয়।

তিনি বলেন, জুলাই আন্দোলন শুরুর পর তা বেগবান করে চূড়ান্ত সফলতা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারেক রহমান। ছাত্র-জনতার সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মীকে সুপরিকল্পিতভাবে সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। এতে যুবদলের প্রতিটি ইউনিটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে, যা দলটির শীর্ষ নেতারা বারবার স্পষ্ট করেছেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

সভায় বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানসহ সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights