দেশজুড়ে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
