দেশপ্রেম সৃষ্টি করতে বর্ষবরণ অনুষ্ঠান

ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেছেন বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে এবং দেশপ্রেম সৃষ্টি করতে বর্ষবরণ বা বাঙালির অনুষ্ঠানগুলো যথেষ্ট অবদান রাখছে। শুধু বছরের একটি দিন পহেলা বৈশাখ পালন নয় সারা বছর বাঙালি সংস্কৃতি চর্চা করতে হবে।

“ও বৈশাখ এসো, হৃদয় কুঞ্জে চেতনার জগতে-এসো প্রদীপ জ্বালিয়ে” এই গানের লাইনকে সামনে রেখে দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের আয়োজনে রাজবাটিস্থ ১৪৩১ বর্ষবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পন্তা উৎসব ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দীন রয়েল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ্জাহান নোভেল, সদস্য মানিক বসাক, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সাইফুদ্দীন আক্তার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মিহির ঘোষ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য দেবাশীষ ভট্টাচার্য্য, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দোলন, ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান দত্ত, দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের সদস্য জয়ন্ত ঘোষ, সমাজসেবক আব্দুল মোতালেব খোকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশিষ্ট সংগীত শিল্পী প্রিয়ংকা দাস চৈত্রীর পরিচালনায় দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী প্রজ্ঞা, প্রভা, কথা, অমৃতা, স্মৃতি, ঝুমুর, শাশ্বত, অভি, পরাগ, পার্থসহ, শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তবলায় ছিলেন তুষার দাস রিপন ও রূপ মহন্ত। অনুষ্ঠান শেষে পন্তা ভাত উৎসবে অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights