‘দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়তে সরকার বদ্ধপরিকর’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জাতির পিতার স্বপ্ন কারিগরি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠি হিসেবে আমাদের জাতীয় উন্নয়ন সরকার নিশ্চিত করতে চায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ও সিলেটের উন্নয়নে কারিগরী ও কর্মবান্ধব শিক্ষা সম্প্রসারণের বিকল্প নেই। প্রবাসীদের উন্নয়নসহ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সরকারের বিভিন্ন গণমুখী পদক্ষেপ রয়েছে। দেশের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।

বুধবার সিলেট মহানগরের পূর্ব শাহী ঈদগাহস্থ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্প কারগিরী সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ফিতা কেটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্টের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights