দেশের কয়েক অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
দেশের কয়েকটি অঞ্চলের রাত একটার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা রয়েছে। এজন্য সেসব এলাকার নদীবন্দর গুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights