দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান পরিস্থিতি অবহিত করতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করা হবে। আজ বৃহস্পতিবার এই ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল ৩টায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের জন্য ডাকা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশের সা‌র্বিক প‌রি‌স্থি‌তি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব। সেখানে আসন্ন জাতীয় নির্বাচন‌সহ বাংলাদেশের সা‌র্বিক প‌রি‌স্থি‌তি তুলে ধরা হ‌তে পা‌রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights