দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, দেশের ভেতর ও বাইরে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের নেতা তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত আছে এবং থাকবে। বৃহস্পতিবার ফটিকছড়ি সদরে উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বিগত পনেরো বছর একটি তাবেদার সরকার বসিয়ে ভারত সরকার বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার প্রয়াস চালিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ কখনো কারও দাসত্ব মেনে নেয়নি। জুলাই বিপ্লবের পর বাংলাদেশে যখন ভারতের করদ রাজ্য ভেঙে পড়েছে, তখন তাদের মাথা নষ্ট হয়েছে। ভারতের যে কোন আগ্রাসানের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীন, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বি.এ. মহিউদ্দিন আজম তালুকদার, তাহের সিদ্দিকী, এস এম শফিউল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights