দেশের শতকরা ৭০ ভাগ মানুষ ভোট দিতে চায় : আমু

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বর্তমান সরকার মানুষের ভোটে বিশ্বাসী। দেশের শতকরা ৭০ ভাগ মানুষ ভোট দিতে চায় বলেই এই সরকার নির্বাচনের ব্যবস্থা করেছে।’

‘মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। এ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে তাতে মানুষ আবারো নৌকায় ভোট দিবে।’

বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুলকাঠি ইউনিয়নে দ্বাদশ সংসদ নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম। নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights