দেশের সম্পদ লুট করে শাদ্দাদের বেহেশত বানিয়েছে আওয়ামী লীগ : রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছেন। তাই এ বেহেশত হাতছাড়া করতে চান না।

আজ সকালে মালিবাগ কাঁচা বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এটি জনগণের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবেন না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights