দেশে আরও ১১ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৪ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ৪৯ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ২১ জন সুস্থ হয়েছেন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৪৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ৭৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights