দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও

অনলাইন ডেস্ক
নতুন বার্তা নিয়ে এলো ‘সুপারম্যান’। শুক্রবার (১১ জুলাই) বিশ্বজুড়ে মুক্তি পেল সিনেমা। আন্তর্জাতিক মুক্তির দিন বাংলাদেশেও ‘সুপারম্যান’ দেখা গেছে স্টার সিনেপ্লেক্সে।

বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স বলেছে- ‘সুপারম্যানের’ পাশাপাশি শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘কারাতে কিড: লিজেন্ডস’।

ডিসি স্টুডিওর ব্যানারে জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। সিনেমায় এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে যুক্তরাষ্ট্রের অভিনেতা ডেভিড করেনসওয়েটকে। সুপারম্যানকে সবসময়ই দেখা যায় নানা সমস্যাকে মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে।

অন্যদিকে ‘কারাতে কিড: লিজেন্ডস’ মূলত ২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য কারাতে কিড’ সিনেমার একটি সিক্যুয়েল। এতে দেখা যাবে, লি নামের এক তরুণ ছেলে তার মায়ের সাথে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights