দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত ১ বাংলাদেশির মরদেহ

অনলাইন ডেস্ক

মালদ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ রবিবার তার মরদেহ প‌রিবারের কাছে হন্তান্তর করা হয়।

মালদ্বীপের বাংলাদেশ হাইক‌মিশন জানায়, মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত ৫ জন প্রবাসীর মধ্যে মো. সদর আলীর মৃতদেহ আজ হাইকমিশনের সহযোগিতায় ঢাকায় পরিবারের কাছে পাঠানো হয়েছে।

ঢাকার বিমানবন্দরে তার মরদেহ গ্রহণের সময় উপ‌স্থিত ছি‌লেন পরিবারের সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বৃহস্প‌তিবার রাতে মালদ্বী‌পের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন। আরও দুইজন গুরুতরভাবে আহত হন।

বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে মোট সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights