দেশে প্রথমবারের মতো পালন করা হচ্ছে কৃষক দিবস

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও এর সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে পালন করা হচ্ছে কৃষক দিবস।

‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হবে।

দিনব্যাপী আয়োজনে থাকছে বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রা, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খামার, গবেষণাগার ও উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন এবং সফল কৃষক-কৃষাণী সম্মাননা।

বাউএকের তত্ত্বাবধানে থাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার ৩০০ কৃষকের মধ্যে ছয় জন সফল কৃষক-কৃষাণীকে সম্মাননা ও সনদ দেওয়া হবে।

প্রতিযোগিতামূলক সবজি বাগান, বাউএকের সঙ্গে যুক্ত থাকা ও অবদানের ভিত্তিতে এই সম্মাননা পাবেন কৃষকরা। পাশাপাশি কৃষকদের মধ্যে উন্নতমানের পাঁচ প্রকার বীজ (ডাঁটাশাক, লালশাক, চালকুমড়া, ঢ্যাঁড়স, মিষ্টিকুমড়া) বিতরণ করা হবে।

এর আগে, গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাউএকের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights