দেশে প্রথমবার না‌রি‌কেল আমদানি

অনলাইন ডেস্ক

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রথমবারের মতো ভারত থেকে না‌রি‌কেল আমদানি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থে‌কে দুটি ট্রাকে ৫০ মেট্রিকটন নারকেল আমদানি করা হয়।

হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এসব নারকেল আমদানি করে। নাতাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী নুরুল ইসলাম জানান, দেশের বাজারে নারিকেল চাহিদার তুলনায় সরবরাহ কম। দামও অনেক বেশি। তাই দামের কথা চিন্তা করে ভারত থেকে ২০০ টন নারিকেল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার ভারত থেকে দুটি ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি করা হয়। প্রতি টন নারিকেল আমদানি মূল্য ২৫০ ডলার এবং ৩০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। বন্দরের কার্যক্রম শেষ করে এসব নারকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

হিলি স্থলশুল্ক স্টেশনের তথ্য মতে, বৃহস্পতিবার এক দিনে ১১৪টি ভারতীয় ট্রাকে ২ হাজার ৭৪৮ টন পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে দুইটি ভারতীয় ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights