দেশে ফিরছেন খালেদা জিয়া, হিথ্রোতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

আ স ম মাসুম, যুক্তরাজ‍্য

দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরছেন। লন্ডন স্থানীয় বিকাল ৪টায় বেগম জিয়াকে নিয়ে কাতার এয়ারওয়েজের বিশেষ বিমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। আর আগামীকাল ৬ মে সকালে বাংলাদেশে তিনি পৌঁছাবেন।

এদিকে, বেগম জিয়াকে বিদায় জানাতে হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল চার-এ জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সকাল থেকেই বিমানবন্দরমুখী নেতারা। হোয়াইট‍চ‍্যাপেল থেকে শুরু করে ট্রেন লাইন- প্রতি জায়গায় ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীদের পদচারণা মুখর।

হোয়াইট‍চ‍্যাপেল স্টেশনে কথা হয় যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, দলের চেয়ারপারসন সুস্থভাবে বাংলাদেশে পৌঁছাবেন এটাই আমাদের চাওয়া। তাকে বিদায় জানাতে নেতাকর্মীরা বিমানবন্দরে ছুটছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights