দেশে ফিরেছেন এক লাখ সাড়ে ৬ হাজার হাজি

অনলাইন ডেস্ক

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন এক লাখ ৬ হাজার ৫৪২ জন হাজি। রবিবার (৩০ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শনিবার রাত পর্যন্ত হজের মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৮৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪১টি, সৌদি এয়ারলাইনসের ১০৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনসে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights