দেশে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।

সিলেটের আবহাওয়া অফিসের আবহওয়াবিদ সজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights