দেশে সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্ত আছে। যে সংকটের কথা বলা হচ্ছে তা পরিকল্পিত ষড়যন্ত্র।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, যারা সার সংকটের ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। উৎপাদিত পেঁয়াজ স্টোরেজ করার ব্যবস্থা করছে সরকার। এতে তিন লাখ টন পেঁয়াজ স্টোরেজ করা যাবে।

তিনি বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণ করা গেছে। আগামী বছর থেকে কাঁচা মরিচ যেন আমদানি করতে না হয়, সেই ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। টমেটো ও আদার ক্ষেত্রে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights