দেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে : কৃষিমন্ত্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রের সুসাশন প্রতিষ্টার জন্য তিনি দলের নেতাকর্মীদেরও ছাড় দেন না। এইভাবে অন্যদের বেলায়ও আইনশৃঙ্খলা বাহিনীকে তার নির্দেশনা দেয়া আছে।

শুক্রবার (০১ মার্চ) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উত্তর উত্তরসুর গ্রামে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের উদ্ভেধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার হিসেবে কাজ করছে। যার কারণে আমাদের মধ্য সুখ, শান্তি ও সমৃদ্ধি যথাযত ভাবে এগিয়ে যাচ্ছে।

শ্রীমঙ্গল শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্টাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শণ রায়, ওসি বিনয় ভূষন রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, দপ্তর সম্পাদক দেবাংশু সেন, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights