দেশ ত্যাগের সময় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে (২৪) ভারতে পালানোর সময় সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
গ্রেফতারকৃত মাদক ব্যববসায়ী রাজু মিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন বাদশা মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালিয়েছিল রাজু। গত শনিবার রাজুর বাড়ি থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত ৩১ আগস্ট ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেলওয়ে স্টেশন বাজার এলাকা থেকে ২৬৪ বোতল ফেনসিডিলসহ রাজুকে আটক করে র‌্যাব। ওইদিন দুপুরে হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় রাজু কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়। পালানোর তিনদিন পর রবিবার দেশ ত্যাগের প্রস্তুতিকালে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights