দোকানের মালামাল রক্ষার চেষ্টা ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সর্বশেষ আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে মার্কেটে লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যরা।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন মার্কেটের ব্যবসায়ীরা। তারা চেষ্টা করছেন আগুনের মধ্য থেকে যতটুকু সম্পদ রক্ষা করা যায়। যে যার মতো দোকানের দিকে ছুটছেন। অনেকে বলছেন আগুনের ঘটনায় তারা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন।
আগুনের লেলিহান শিখায় আগেই অনেকের দোকানের মালামাল পুড়ে গেছে।

অন্যদিকে আগুন লাগার পর থেকে ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের পানির স্বল্পতা ছিল। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে। এছাড়া কিছুক্ষণ পর পর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights