দোহাজারি-কক্সবাজার রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দোহাজারি-কক্সবাজার রেল লাইনে বন্যায় ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শুরু করা হয়েছে। গত রবিবার থেকে রেল লাইনের তেমুহনী এলাকা থেকে সংস্কার কাজ শুরু হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা সম্ভব হবে বলে জানা যায়।

জানা যায়, গত ৬ থেকে ৯ জুনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের বন্যায় পানির স্রোতে কক্সাবাজার দোহাজারি রেল লাইনের প্রায় ৪০০ মিটার এলাকা থেকে পাথর ও মাটি সরে যায়। এরপর গত শনিবার রেল মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এবং কারিগরি টিম প্রকল্প এলাকা পরিদর্শন করেন। কারিগরি টিমের পরামর্শ মতে সংস্কার কাজ করা হচ্ছে বলে জানা যায়। তবে রেল লাইন মেরামত করা হলেও তেমুহনী এলাকায় নতুন করে এখন কালভার্ট তৈরি করা হচ্ছে না। আগামী শুস্ক মৌসুমে এ কাজ করা হবে।

কক্সাবাজার-দোহাজারি রেল লাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত রেল লাইনের সংস্কার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে দোহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া এবং হারবাং এলাকায় বাকি থাকা কাজও চলছে। আশা করি, নতুন এবং মেরামত কাজ যথা সময়ে শেষ করা সম্ভব হবে। আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে দোহাজারি-কক্সবাজার লাইনে রেল চলাচল শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights