দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল ১১টা ২০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

এর আগে, শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল ১১ টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের শতাধিক যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights