দৌলতপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। দলটির আহবানে চলমান অবরোধের পক্ষে স্লোগান দেয়া হয় এ মিছিল থেকে। দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল জানান, বুধবার সকাল ৮টার দিকে তারাগুনিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়।

এটি দৌলতপুর থানা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর থানা বিএনপির সহ সভাপতি শামীম মোল্লা। বিক্ষোভ মিছিল থেকে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার মুক্তি দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights